মঙ্গলবার ৩ মার্চ, ২০২৬

কুমিল্লা-০৯ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Islamic Movement nomination forms collected for Comilla-09 constituency
কুমিল্লা-০৯ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়ন ফরম সংগ্রহ/ ছবি: রাইজিং কুমিল্লা

আজ বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত জননেতা আলহাজ্ব সেলিম মাহমুদ এর পক্ষে কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা-০৯ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে আলহাজ্ব সেলিম মাহমুদের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এ সময় সংশ্লিষ্ট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা আশা প্রকাশ করেন, জননেতা আলহাজ্ব সেলিম মাহমুদ কুমিল্লা-০৯ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে একটি শক্ত অবস্থান তৈরি করবেন।

নেতাকর্মীরা আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের নৈতিকতা, সুশাসন ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে কুমিল্লা-০৯ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করা হলো।

আরও পড়ুন