শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা সদর দক্ষিণে উঠান বৈঠক করলেন জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Kazi Din Mohammad
কুমিল্লার সদর দক্ষিণে উঠান বৈঠক করলেন জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় উঠান বৈঠক করেছেন কুমিল্লা-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উপজেলার ২নং চৌয়ারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দিঘলগাঁও পশ্চিম পাড়া গ্রামে এ বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “জুলাই বিপ্লবের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

এ সময় জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদির জন্য দোয়া চেয়ে তিনি বলেন, মহান আল্লাহ যেন ওসমান হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন