শুক্রবার ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর পিতার ইন্তেকাল

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Udbatul Bari Abu
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু/ছবি: সংগৃহীত

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর পিতা শমসের আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, অসুস্থতাজনিত কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা আগামীকাল বাদ জুম্মা কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন পরিবারের সদস্যসহ বিভিন্ন মহলের মানুষ।

আরও পড়ুন