শনিবার ১১ এপ্রিল, ২০২৬

“কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আসছে ৫ নতুন বাস, স্থাপন করা হবে আধুনিক ক্যান্টিন”

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla -Comilla Victoria College
ছবি : সংগৃহীত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে আগামী এক মাসের মধ্যে কলেজে ৫টি নতুন বাস ও একটি আধুনিক ক্যান্টিন স্থাপন করা হবে বলে ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

আজ (১১ এপ্রিল ২০২৬) সকালে কলেজের জিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত কলেজের ছাত্র-শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে বাস সংখ্যা বৃদ্ধি এবং একটি মানসম্মত ক্যান্টিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এক মাসের মধ্যেই এসব সুবিধা বাস্তবায়ন করা হবে।

এর আগে কুমিল্লা-০৬ আসনের এমপি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আগমন করায় তাকে “গার্ড অফ অনার” প্রদান করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি সেনা শাখা ও বিএনসিসি বিমান শাখা।

আরও পড়ুন