সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ | Sehri Iftar Time Cumilla 2026

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ | Sehri Iftar Time Cumilla 2026
কুমিল্লা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ | Sehri Iftar Time Cumilla 2026

হিজরি বর্ষপঞ্জির নবম মাস পবিত্র রমজান। বিশ্বব্যাপী মুসলমানরা সিয়াম সাধনার এই মহিমান্বিত মাসকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এই রমজান মাসেই মহান আল্লাহ মানবজাতির জন্য পথনির্দেশনা হিসেবে পবিত্র কুরআন নাজিল করেন নবী হজরত মুহাম্মদ (সা.)–এর ওপর।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের তথ্যানুযায়ী, দেশের আকাশে চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে আগামী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। রমজান মাসজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা নিয়মিত সালাত আদায়, সাহরি ও ইফতার এবং সংযম ও ইবাদতের মধ্য দিয়ে এক মাস সিয়াম পালন করবেন।

কুমিল্লায় প্রথম রমজানের সময়সূচি

ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সময়সূচি অনুযায়ী, কুমিল্লা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ | Sehri Iftar Time Cumilla 2026 জেলায় প্রথম রমজান (১৯ ফেব্রুয়ারি)—

কুমিল্লা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ | Sehri Iftar Time Cumilla 2026
কুমিল্লা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ | Sehri Iftar Time Cumilla 2026

সাহরির শেষ সময়: ভোর ৫টা ০৮ মিনিট

ইফতারের সময়: সন্ধ্যা ৫টা ৫৫ মিনিট

উল্লেখ্য, সাহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে নির্ধারণ করা হয়েছে। ফজরের ওয়াক্ত শুরু ধরা হয়েছে সুবহে সাদিকের ৩ মিনিট পরে। সে অনুযায়ী, সাহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে।

রোজা পালনে সাহরি ও ইফতার গুরুত্বপূর্ণ হলেও নিয়তের বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ। তবে নিয়ত মুখে উচ্চারণ করা বাধ্যতামূলক নয়।

রোজা রাখার উদ্দেশ্যে ঘুম থেকে ওঠা এবং সাহরি খাওয়াই নিয়তের অন্তর্ভুক্ত। কারণ— মনের ইচ্ছাই হলো নিয়ত।

তাই কেউ মুখে নিয়ত না করলেও তার রোজা আদায় হয়ে যাবে।
(সূত্র: আল-বাহরুর রায়েক, আল-জাওহারুতুন নাইয়্যিরাহ, রাদ্দুল মুহতার, ফাতাওয়া হিন্দিয়া)

বাংলাদেশে প্রচলিত একটি আরবি নিয়ত রয়েছে, যা মানুষ সাধারণত মুখে পড়ে থাকেন। তবে এটি হাদিস বা ফিকাহের নির্ভরযোগ্য কিতাবে বর্ণিত নয়। চাইলে কেউ পড়তে পারেন, কিন্তু মনে রাখা উচিত— নিয়ত পড়ার চেয়ে নিয়ত করা বেশি গুরুত্বপূর্ণ।

রোজার আরবি নিয়ত:

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

বাংলা উচ্চারণ:

নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

অর্থ:

হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম। তুমি তা কবুল কর— নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

ইফতারের দোয়া আরবি:

بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ

বাংলা উচ্চারণ:

আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।

অর্থ:

হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি।
(সূত্র: আবু দাউদ, হাদিস ২৩৫৮)

আরও পড়ুন