শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লার ১১টি আসনে ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৫৭ জনই

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

কুমিল্লা জেলা/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮৩ জন প্রার্থীর মধ্যে ৫৭ জনই জামানত হারিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ ইসলামী আন্দোলন-এর সব প্রার্থীই ন্যূনতম ভোট না পাওয়ায় জামানত হারান।

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কোনো প্রার্থীকে সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট বৈধ ভোটের অন্তত ১২ দশমিক ৫ শতাংশ (আট ভাগের এক ভাগ) ভোট পেতে হয়। অন্যথায় মনোনয়নপত্র জমার সময় দেওয়া ৫০ হাজার টাকা জামানত বাজেয়াপ্ত করা হয়।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজা হাসানের স্বাক্ষরিত ফলাফলপত্র যাচাই করে এসব তথ্য জানা যায়।

কুমিল্লার ১১টি আসনে মোট ভোটার সংখ্যা ৪৯ লাখ ৯২ হাজার ৩১০ জন। এর মধ্যে নারী ভোটার ২৪ লাখ ১৮ হাজার ৭৮৭ এবং পুরুষ ভোটার ২৫ লাখ ৭৩ হাজার ৪৯৩ জন।

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা): 

এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৯ জন প্রার্থী। তাঁদের মধ্যে ৭ জন ন্যূনতম ভোট না পাওয়ায় জামানত হারান।

জামানত হারানো প্রার্থীরা হলেন— আবু জায়েদ আল মাহমুদ (কলস-২০১), ওমর ফারুক (ঘোড়া-২০৫), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বশির আহমেদ (হাতপাখা-৬৫০২), বাংলাদেশ জাসদ-এর বড়ুয়ামনোজিত ধীমান (মোটরগাড়ি-১৪৪), বাংলাদেশ রিপাবলিকান পার্টি-এর মোহাম্মদ আবুল কালাম (হাতি-৪৪১), এবি পার্টি-এর মো. সফিউল বাসার (ঈগল-৫১১) এবং জাতীয় পার্টি-এর সৈয়দ মো. ইফতেকার আহসান (লাঙ্গল-৬৩১)।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) :

৬ জন প্রার্থীর মধ্যে ৩ জন জামানত হারান।

তাঁরা হলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মোহাম্মদ আশরাফুল আলম (হাতপাখা-৬৬১১), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর মো. আব্দুস সালাম (চেয়ার-৭৬৭) এবং জাতীয় পার্টি-এর মো. আমির হোসেন (লাঙ্গল-৫৭০)।

কুমিল্লা-৩ (মুরাদনগর):

এই আসনে ৯ জনের মধ্যে ৭ জন জামানত হারান।

তাঁরা হলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আহমদ আবদুল কাইয়ুম (হাতপাখা-৩৫৯৩), আমজনতার দলের চৌধুরী রকিবুল হক (প্রজাপতি-২৪৪), গণঅধিকার পরিষদ-এর মনিরুজ্জামান (ট্রাক-৬৩৩), বিআরপির মো. এমদাদুল হক (হাতি-১১১), বাংলাদেশ কংগ্রেস-এর মো. খোরশেদ আলম (ডাব-৭১৭), ইনসানিয়াত বিপ্লবের মো. শরীফ উদ্দিন সরকার (আপেল-১৬৭) এবং এনডিএম-এর রিয়াজ মো. শরীফ (সিংহ-১৫২)।

কুমিল্লা-৪ (দেবিদ্বার):

৫ জন প্রার্থীর মধ্যে ৩ জন জামানত হারান।

ইনসানিয়াত বিপ্লবের ইরফানুল হক সরকার (আপেল-৪২৭), খেলাফত মজলিসের মোহাম্মদ মজিবুর রহমান (দেওয়াল ঘড়ি-২৪৮) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আবদুল করিম (হাতপাখা-২২৩২)।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া):

মোট ১০ জন প্রার্থীর মধ্যে ৮ জন জামানত হারান।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-এর আবদুল্লাহ আল ক্বাফী (কাস্তে-৩৪২), বাংলাদেশ মুসলিম লীগ-এর আবুল কালাম ইদ্রিস (হারিকেন-১৪৭),
ইনসানিয়াত বিপ্লবের তানজিল আহমেদ (আপেল-১৬৭), এনপিপির মো. আবুল বাসার (আম-১০৪), জাতীয় পার্টি-এর মো. এমরানুল হক (লাঙ্গল-৭০৫), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. রাশেদুল ইসলাম (হাতপাখা-১৫০৫), এবি পার্টি-এর যোবায়ের আহমেদ ভূঁইয়া (ঈগল-২০২৯) এবং জেএসডি-এর শিরিন আক্তার (তারা-১৫৩)।

কুমিল্লা-৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ):

৯ জন প্রার্থীর মধ্যে ৭ জন জামানত হারান।

জেএসডি-এর ওবায়দুল করিম মোহন (তারা-৪৫৩), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-এর কামরুন্নাহার সাথী (মই-৫১৫), গণঅধিকার পরিষদ-এর মোবারক হোসেন (ট্রাক-২১৫), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মোহাম্মদ হারুনুর রশীদ (হাতপাখা-২৪৭৬), মুক্তিজোটের মো. আমির হোসেন ফরায়েজী (ছড়ি-১৫৩), বিএমএলের মো. ইয়াছিন (হাতপাঞ্জা-১৫৯৭) এবং
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-এর মাসুম বিল্লাহ মিয়াজী (মোমবাতি-৪৬৪৮)।

কুমিল্লা-৭ (চান্দিনা): 

৫ জন প্রার্থীর মধ্যে ২ জনের জামানত বাজেয়াপ্ত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. এহতেশামুল হক (হাতপাখা-১৪২৭৭) এবং মুক্তিজোটের সজল কুমার কর (ছড়ি-২৬১)।

কুমিল্লা-৮ (বরুড়া): 

৮ জন প্রার্থীর মধ্যে ৬ জন জামানত হারান।

ইসলামী ঐক্যজোট-এর আবদুল কাদের (মিনার-২৭৯), জাতীয় পার্টি-এর এইচএম এম ইরফান (লাঙ্গল-৭২৭), বিএসপির মোহাম্মদ গোলাম মোরশেদ (একতারা-৩২২৪), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-এর মো. আলী আশ্রাফ (মই-১৬০), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. গোলাম ছাদেক (হাতপাখা-২২৭৩) এবং বিআরপির মফিজ উদ্দীন আহমেদ (হাতি-১৬১)।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ): 

৮ জন প্রার্থীর মধ্যে ৬ জন জামানত বাজেয়াপ্ত হয়।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর আবু বকর ছিদ্দিক (চেয়ার-৩৯১৯), স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কাশেম (হাঁস-৩৩৫), জাতীয় পার্টি-এর গোলাম মোস্তফা কামাল (লাঙ্গল-১২১৬), মুক্তিজোটের মিজানুর রহমান চৌধুরী (ছড়ি-১২৪), স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা (ফুটবল-৪৭৬) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সেলিম মাহমুদ (হাতপাখা-৭৬২৬)।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই): 

৭ জন প্রার্থীর মধ্যে ৫ জন জামানত বাজেয়াপ্ত হয়।

মুক্তিজোটের কাজী নুরে আলম ছিদ্দিকি (ছড়ি-৩২২), আমজনতার দলের আবদুল্লাহ আল নোমান (প্রজাপতি-৩৭৩), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. শামসুদ্দোহা (হাতপাখা-৭৯৫৯), গণঅধিকার পরিষদ-এর রমিজ বিন আরিফ (ট্রাক-২৯৩) এবং বাংলাদেশ কংগ্রেস-এর হাছান আহমেদ (ডাব-৪০০)।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম): 

৭ জন প্রার্থীর মধ্যে ৫ জন জামানত হারান।

বাংলাদেশ কংগ্রেস-এর আ ফ ম আবদুর রহিম (ডাব-১৯৪), মুক্তিজোটের মোহাম্মদ ইউসুফ (ছড়ি-১৮৬), গণফ্রন্টের মো. আলমগীর (মাছ-৯৮), জাতীয় পার্টি-এর মো. মাইন উদ্দিন (লাঙ্গল-৭০৪) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. মহিউদ্দিন (শহিদ) (হাতপাখা-২৭৬৬)।

আরও পড়ুন