শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া জোরপূর্বক পৈতৃক সম্পত্তি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া জোরপূর্বক পৈতৃক সম্পত্তি দখল করে ঘর নির্মাণের অভিযোগ/ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা (সবুজপাড়া মদন সর্দারের) বাড়ীতে জোরপূর্বক পৈতৃক সম্পত্তি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী মৃত জুলফু মিয়ার ছেলে মোঃ রফিকুল ইসলাম (৬০) বাদী হয়ে ৮ জনকে আসামী করে ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন- সবুজপাড়া গ্রামের মৃত জুলফু মিয়ার ছেলে মো. জাকির হোসেন (৫৫), জাকির হোসেনের ছেলে জুয়েল মিয়া (২৭), মৃত আব্দুল আজিজের ছেলে যথাক্রমে মো. লুকমান হোসেন (২৫), মনির হোসেন (৩০), কাউছার মিয়া (৩০), মৃত তরু মিয়ার ছেলে ইকবাল হোসেন (৩০), মৃত ময়নল হোসেনের ছেলে বিল্লাল হোসেন (২৫), মৃত আব্দুল বারেকের ছেলে মফিজ মিস্ত্রি (৩৫)।

‎অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সাথে জায়গা সম্পত্তি ও বাড়ির রাস্তাসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল এবং অভিযুক্তরা বিভিন্ন হুমকি-ধমকি প্রদান করছিলো। এছাড়া তারা জোরপূর্বক অভিযোগকারীর দখলকৃত জায়গা থেকে গাছ কেটে নিয়ে যায় এবং কিছু জায়গা দখল করে রাখে। এসব বিষয় নিয়ে কথা বলতে গেলে অভিযুক্তরা মোঃ রফিকুল ইসলামকে লোহার রড দিয়ে আক্রমন করে এবং হুমকি-ধমকি প্রদান করে। এরই সূত্র ধরে গত ১২ মে সকালে অভিযুক্তরা জোর করে অভিযোগকারীর দখলকৃত জায়গা থেকে গাছ কেটে নিয়ে যায় এবং রাস্তার মধ্যে ঘর নির্মাণ কাজ শুরু করে।

এবিষয়ে বাদী রফিকুল ইসলাম অভিযুক্তদের ঘর নির্মাণ কাজে বাধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্য্যায়ে তারা মো. রফিকুল ইসলামকে লোহার রড ও লাঠিসোটা দিয়ে মারাত্নকভাবে আক্রমন করে এবং রাস্তার মধ্যে ঘর নির্মাণ কাজে বাধা দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। মোঃ রফিকুল ইসলাম থানায় তেমন কোন সহযোগিতা না পাওয়ায় গত ৭ আগস্ট কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট আদালতে আরেকটি অভিযোগ দায়ের করেন।

সরেজমিন ঘুরে জানা যায়, মোঃ রফিকুল ইসলাম তার পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন যাবৎ ভোগ করে আসছিলেন। যার মৌজাঃ দক্ষিণ চান্দলা হাল জে.এল.নং-২৪, হাল খতিয়ান নং-১৯৮১, সাবেক দাগ নং-৩৩২, হাল দাগ-১৩৬৫১ শ্রেণী নাল পরিমান ৫ শতক। ভোগ দখল থাকাকালীন অবৈধ স্বার্থের লোভে অভিযুক্তরা দীর্ঘদিন যাবৎ তার সম্পত্তি জবর দখল করার জন্য পায়তারা করে আসছিল। অভিযুক্তরা সম্পত্তি জোরপূর্বক দখল করতে তাদের পেশী শক্তি প্রয়োগ করে দেশীয় অস্ত্র নিয়ে টিন, বাঁশ দিয়ে জোর পূর্বক ভাবে ঘড় নির্মান করে। বর্তমানে বাদী মোঃ রফিকুল ইসলাম তার সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।

এ ব্যাপারে এ বিষয়ে এলাকায় কয়েকটি শালিশি বৈঠক হলেও তার কোন সুরাহা করতে পারেননি গ্রাম্য বিচারকরা। অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে গেলে তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।

আরও পড়ুন