
কুমিল্লার বুড়িচং থানার অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত ০৮ ডিসেম্বর খ্রি. রাত ১০.৫০ ঘটিকায় বুড়িচং থানায় কর্মরত এসআই মোঃ রাকিবুল হাছান, এএসআই মোঃ শাহ পরান ও সঙ্গীয় ফোর্স মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার ০২নং বাকশিমুল ইউনিয়নের কোদালিয়া এলাকায় তল্লাশি চালিয়ে ৪০ (চল্লিশ) কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মোঃ ইসহাক (৩৬); পিতা—মৃত আব্দুর রশিদ; ঠিকানা—সাং-কোদালিয়া, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা।
গ্রেফতারের পর উদ্ধারকৃত গাঁজা ও আটক আসামিকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনার প্রেক্ষিতে বুড়িচং থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।










