বুধবার ২৫ মার্চ, ২০২৬

কুমিল্লার পদুয়ার বাজার ট্র্যাজেডি: নিহত তাজুলের পরিবারের পাশে দাঁড়ালেন জামায়াত নেতারা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Comilla's Padua Bazaar tragedy- Jamaat leaders stand by the family of deceased Tajul
কুমিল্লার পদুয়ার বাজার ট্র্যাজেডি: নিহত তাজুলের পরিবারের পাশে দাঁড়ালেন জামায়াত নেতারা/ছবি: সংগৃহীত

কুমিল্লার পদুয়ার বাজারে গতকাল রোববার (২২ মার্চ) ভয়াবহ ট্রেন-বাস দুর্ঘটনায় নিহতদের লাশ বাড়িতে পৌঁছে দেওয়ার পর আজ নিহত তাজুল আহমেদের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।

সোমবার (২৩ মার্চ) চাঁদপুরের কচুয়া উপজেলার অন্যতম ব্যবসার প্রাণকেন্দ্র রহিমানগরে গিয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর ও বিশিষ্ট শিক্ষাবিদ মুসলেহ উদ্দীন, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় অঞ্চল পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং চাঁদপুরের কচুয়া উপজেলা আমীর এডভোকেট আবু তাহের মেজবা।

শেষে সবার জন্য দোয়া করা হয়েছে—আল্লাহ যেন নিহতদের মাগফিরাত দান করেন এবং শোকাহত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তাওফিক দেন।

উল্লেখ্য, ভয়াবহ এই ট্রেন-বাস দুর্ঘটনায় ১২ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অনেক মানুষ। দুর্ঘটনাটি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এনেছে।

আরও পড়ুন