বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ আইএফআইসি ব্যাংকের

রাইজিং ডেস্ক

IFIC Bank distributes blankets to the underprivileged in Daudkandi, Cumilla
ছবি: সংগৃহীত

আইএফআইসি ব্যাংক পিএলসির উদ্যোগে শীতার্তদের মাঝে ‘কম্বল বিতরণ কর্মসূচি ২০২৩-২০২৪’ উপলক্ষে দেশব্যাপী ব্যাংকটির ১৩৫০ এর বেশি শাখা-উপশাখায় এই কম্বল বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আইএফআইসি ব্যাংকের গৌরীপুর শাখার উদ্যোগে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (৩ জানুয়ারি) উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে এই কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দাউদকান্দি উপজেলার চারটি এতিমখানার প্রতিনিধি এবং উপস্থিত শীতার্থদের হাতে কম্বল তুলে দেন আইএফআইসি ব্যাংক গৌরীপুর শাখার প্রতিনিধিগণ।

এছাড়া কম্বল বিতরণের সময় স্থানীয় ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসি গৌরিপুর শাখার শাখা ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান এর সাথে উক্ত শাখার মার্কেটিং এন্ড সেলস অফিসার কৌশিক বসাক, আকাশ দেবনাথ এবং এলপিএমও মো. শাহেদুল ইসলাম।

আরও পড়ুন