সোমবার ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লার ঝাউতলায় ভোক্তা অধিকারের অভিযানে এক প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - A company fined Tk 50,000 in a consumer rights campaign in Jhautala, Comilla
কুমিল্লার ঝাউতলায় ভোক্তা অধিকারের অভিযানে এক প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা/ছবি: রাইজিং কুমিল্লা

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) কুমিল্লা মহানগরের ঝাউতলা এলাকায় রমজান উপলক্ষে ইফতার সামগ্রীর বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী ও কাচ্চি প্রস্তুত করা হচ্ছে। এসব খাদ্য তৈরিতে নিষিদ্ধ রঙ ব্যবহার করা হচ্ছিল, যা মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়া ‘জাফরানি শরবত’ নাম দিয়ে এমন পানীয় তৈরি করা হচ্ছিল, যেখানে কোনো জাফরানের উপস্থিতি পাওয়া যায়নি।

এভাবে ভোক্তাদের সঙ্গে প্রতিনিয়ত প্রতারণা করা হচ্ছিল, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর পরিপন্থী।

উক্ত অপরাধে ‘দি মোঘল এম্পায়ার’ প্রতিষ্ঠানকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়া। সার্বিক সহযোগিতা করেন কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে পুরো রমজান মাসজুড়ে ভোক্তা অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন