
আজ রবিবার (০১ ফেব্রুয়ারি) কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে হজ্ব যাত্রীদের জন্য টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. আলীনুর মোহাম্মদ বশীর আহমেদ।
এ সময় তিনি বলেন, হজ্ব যাত্রীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে টিকা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে সকল হজ্ব যাত্রীকে প্রয়োজনীয় টিকা গ্রহণ করার আহ্বান জানান তিনি।
সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে হজ্ব যাত্রীদের বাধ্যতামূলক ও প্রয়োজনীয় টিকাসমূহ প্রদান করা হচ্ছে। এতে হজ্ব পালনকালে সংক্রামক রোগের ঝুঁকি কমবে এবং যাত্রীরা নিরাপদে পবিত্র হজ্ব আদায় করতে পারবেন।










