শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫২০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - RAB arrests 520 drug dealers, including Yaba, in Comilla operation
কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫২০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার/ছবি: কুমিল্লা র‍্যাবের সৌজন্যে

গত মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন শ্রীবল্লভপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে র‌্যাব সদস্যরা একাধিক মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ স্বপন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারের সময় আসামির হেফাজত থেকে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের নগদ ২৬,১০০ টাকা, ০৫টি মোবাইল ফোন এবং ০১টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মোঃ স্বপন (৪০) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার শ্রীবল্লভপুর গ্রামের হাজী আয়াত আলীর ছেলে।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে একাধিক মামলায় অভিযুক্ত একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে পাশ্ববর্তী দেশ ভারত থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।

র‌্যাব-১১ এর মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন