শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ এক জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - One arrested with foreign pistol and bullets in Comilla
কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ এক জন গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ সাত মামলার আসামি জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার গভীর রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জসিম উদ্দিন একই উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মোট সাতটি মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মো. বিল্লাল হোসেন ও উপপরিদর্শক সঞ্জয় সিকদারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে জসিম উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে আমেরিকার তৈরি একটি নতুন ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।

ওসি মো. শামসুল আলম শাহ আরও জানান, গ্রেফতারকৃত জসিম উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন