শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -44 leaders and activists of banned organization Chhatra League arrested in Comilla
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার/ছবি: সংগৃহীত

কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৪৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার (আজ) ভোরে নগরীর টমছম ব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকা থেকে ২৯ জনকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ব্যানার, লাঠি ও লাইটার উদ্ধার করা হয়েছে। একই সময়ে জেলার অন্যান্য এলাকা থেকে আরও ১৫ জনকে আটক করে পুলিশ। সব মিলিয়ে মোট ৪৪ জনকে আটক করা হয়েছে।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মহিনুল ইসলাম বলেন, ‘আমরা তাদের আটক করে থানায় নিয়ে এসেছি। সবাইকে মিছিল ও মিছিলের প্রস্তুতির সময় আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ব্যানার, লাঠি ও লাইটার পাওয়া গেছে।’

আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন