
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী।
বৃহস্পতিবার জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর ১২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়।
জামায়াতের নেতৃবৃন্দরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা একটি মানবিক দায়িত্ব। জামায়াত ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ঈদ উপহার পেয়ে সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের এ উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগরীর সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারী এডভোকেট নাসির আহমেদ মোল্লা, কান্দিরপাড় অঞ্চলের পরিচালক ও ১৩ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী নুরে আলম বাবু, এবং ১২ নম্বর ওয়ার্ড সেক্রেটারী ও সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ হুমায়ুন কবির।









