
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি কর্তৃক (সিইউডিএস) প্রথমবারের মতো তিন দিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসবের আয়োজন করছেন।
শনিবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হল রুমে আন্তঃস্কুল-কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হয়।
ডিবেটিং সোসাইটি সূত্র জানায়, আগামী ১৭ এপ্রিল (শুক্রবার) মূল পর্বে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় থেকে সেরা ৯৬ জন বিতার্কিক অংশগ্রহণ করবেন। পাশাপাশি দেশের বিভিন্ন সময়ের পঞ্চাশোর্ধ্ব বিতার্কিক বিচারক হিসেবে উপস্থিত থাকবেন।
কুবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মো. মুহসিন জামিল। তিনি বলেন, ‘কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি প্রথমবারের মতো জাতীয় বিতর্ক উৎসবের আয়োজন করছে। আজ আন্তঃস্কুল-কলেজের মাধ্যমে এ উৎসবের সূচনা হলো। বৃহৎ এই কর্মযজ্ঞে সামনে ৩২ টি বিশ্ববিদ্যালয়ের সেরা ৯৬ জন বিতার্কিক ও দেশের বিভিন্ন সময়ের পঞ্চাশের ও অধিক তারকা বিতার্কিক জাজ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসবেন। এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদনে সকলের আন্তরিক সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।’









