শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

কুবির শরীয়তপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নুরে আলম, সম্পাদক মোক্তার

কুবি প্রতিনিধি

কুবির শরীয়তপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নুরে আলম, সম্পাদক মোক্তার
কুবির শরীয়তপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নুরে আলম, সম্পাদক মোক্তার/ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শরীয়তপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী নুরে আলম সভাপতি এবং মো. মোক্তার হোসাইন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শুক্রবার(১৯ সেপ্টেম্বর) সংগঠনের গত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি মেরিনা আক্তার, সহ-সাধারণ সম্পাদক শিশির আহমেদ সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ, উপ-যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আজম, সাংগঠনিক সম্পাদক সুমন মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক তানিয়া শেখ, অর্থ বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা, উপ-অর্থ বিষয়ক সম্পাদক সৈকত হাসান জয়, প্রচার সম্পাদক মো. সুমন আহমেদ, উপ-প্রচার সম্পাদক মো. শান্ত, দপ্তর সম্পাদক নাজমুল হোসেন হৃদয়, উপ-দপ্তর সম্পাদক সৈয়দ রাসেল, শিক্ষা বিষয়ক সম্পাদক রিমা, উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সাকিব আল হাসান, ইসমত আরা মিমি, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক রেজওয়ানুল আমিন সিয়াম, উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক হাসান।

এছাড়াও মো. আবু হানিফ, হামিদুর রহমান রবিন, মনিরা ইসলাম, উম্মে খাদিজা মিম, মো. জোনায়েদ,
সানজিল ও সাজিদ প্রমুখ কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংগঠনের সভাপতি নুরে আলম বলেন, “আমি চাই এই সংগঠন হোক শরীয়তপুরের শিক্ষার্থীদের জন্য আস্থা ও অনুপ্রেরণার প্ল্যাটফর্ম। ভবিষ্যতে শিক্ষাবৃত্তি, ক্যারিয়ার গাইডলাইন ও সামাজিক সেবামূলক কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে।”

সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসাইন বলেন, “এই সংগঠন আমাদের পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতার প্রতীক। এই মূল্যবোধকে ধরে রাখাই হবে আমাদের সাফল্য।ইনশাআল্লাহ সকল শিক্ষার্থীর সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমরা ঐক্য, সহযোগিতা এবং কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবো।”

আরও পড়ুন