মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬

কারাতে কোচ লাইসেন্সিং পরীক্ষায় কুমিল্লার নাজমুল খন্দকারের সফলতা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Nazmul Khandaker of Comilla succeeds in karate coach licensing exam
কারাতে কোচ লাইসেন্সিং পরীক্ষায় কুমিল্লার নাজমুল খন্দকারের সফলতা

কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় সসম্মানে সফলতা অর্জন করেছেন সেনসি মোঃ নাজমুল হাসান খন্দকার। তিনি এলিট কারাতে পয়েন্টে প্রশিক্ষণ প্রদান করছেন।

বাংলাদেশ কারাতে ফেডারেশন এর আয়োজিত বিভিন্ন স্টাইলের ১ ফেব্রুয়ারি পরীক্ষার ফলাফলে সারাদেশ থেকে সিতোরিউ স্টাইলে ৪০ জন কোচ কৃতকার্য হয়েছে।

এলিট কারাতে পয়েন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বি জানান, মোঃ নাজমুল হাসান খন্দকার এলিট কারাতে পয়েন্টের অর্জনের পাতায় আরেকটি গর্বের অধ্যায় যুক্ত করেছেন। তার সফলতায় এলিট কারাতে পয়েন্ট পরিবার খুবই আনন্দিত ও গৌরবান্বিত। আমরা তাঁর উজ্বল ভবিষ্যত কামনা করছি।

কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশন সিনিয়র সহ সভাপতি শিহান মোখলেছুর রহমান আবু জানান, এই গুরুত্বপূর্ণ অর্জন শুধু এলিট কারাতে পয়েন্টের জন্যই নয়, বরং কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থাকে জাতীয় পর্যায়ে আরও এক ধাপ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেন্সি মোঃ নাজমুল হাসান খন্দকার জানান, এটি আমার ব্যক্তিগত সফলতা নয়, এই সফলতায় বিশেষ অবদান রাখেন বাংলাদেশ সিতোরিউ কারাতে-দো ইউনিয়ন, কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশন এর সকল সম্মানিত সদস্যবৃন্দ।

আরও পড়ুন