শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

এনসিপির নিবন্ধন ও ‘শাপলা কলি’ প্রতীক পাওয়ায় কুমিল্লায় আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Joyful procession in Comilla as NCP gets registration and 'Shapla Kali' symbol
এনসিপির নিবন্ধন ও 'শাপলা কলি' প্রতীক পাওয়ায় কুমিল্লায় আনন্দ মিছিল/ছবি: এনসিপির সৌজন্যে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নিবন্ধন লাভ এবং দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ পাওয়ায় কুমিল্লা মহানগরীর উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দলের কেন্দ্রীয়, জেলা, বিভিন্ন উপজেলা এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে এই আনন্দ মিছিলটি গণঅভ্যুত্থানের স্মৃতি বিজড়িত পুলিশ লাইন মোড় থেকে শুরু হয়। এরপর এটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জিলা স্কুলের সামনে এসে শেষ হয়।

মিছিলটিতে এনসিপি’র সর্বস্তরের নেতা-কর্মী, ছাত্র-জনতা এবং সাধারণ জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে এসেছিলেন এবং উৎসবমুখর পরিবেশে সমবেত শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ এবং কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান এই আনন্দ মিছিলে নেতৃত্ব দেন।

উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ: এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর এনসিপি’র প্রধান সমন্বয়ক সিরাজুল ইসলাম, জেলার যুগ্ম সমন্বয়ক সৈয়দ আহসান টিটু ও খালেদ, মহানগরের যুগ্ম সমন্বয়ক মাসুমুল বারী কাওছার, জায়েদ, ফারহা ইমপা, সদস্য তাসনিম তিসা, এসবি জুয়েল, আব্দুস সালাম সহ আরও অনেকে।

আরও পড়ুন