মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬

এনসিপির কর্মসূচি জোরদারে কুমিল্লায় এনসিপির বিশেষ বৈঠক

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - NCP special meeting in Comilla to strengthen NCP's program
এনসিপির কর্মসূচি জোরদারে কুমিল্লায় এনসিপির বিশেষ বৈঠক/ছবি: এনসিপির সৌজন্যে

আজ শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কুমিল্লা জেলার নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পার্টির আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম অংশ নেন।

সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে তিনি নেতৃবৃন্দের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বৈঠকে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক সম্প্রসারণ এবং দলীয় কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সক্রিয় করার বিষয়ে মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের খেলাফতে মজলিস মনোনীত কুমিল্লা-৭ আসনের দেয়াল ঘড়ি মার্কার সংসদ সদস্য প্রার্থী মাওলানা সোলাইমান হোসেন।

বৈঠকে পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, কেন্দ্রীয় সদস্য তৌহিদ হোসেন মজুমদার এবং কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী কাওসার।

এছাড়াও কুমিল্লা জেলা যুবশক্তি ও ছাত্রশক্তির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও আহত যোদ্ধারাও অংশগ্রহণ করেন।

আরও পড়ুন