বুধবার ৮ এপ্রিল, ২০২৬

ঈদ উদযাপনে চিড়িয়াখানায় গিয়ে হাতির সুরের আছাড়ে কিশোরের মৃত্যু!

রাইজিং ডেস্ক

Elephant
প্রতীকি ছবি/সংগৃহীত

ঈদ মানেই মুসলিমদের আনন্দের সময়। ঈদের দিন তাই আনন্দ করতে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরাও। ঢাকায় ঈদ উদযাপনে প্রচুর দর্শনার্থী জাতীয় চিড়িয়াখানায় ভিড় জমান। কিন্তু সেখানেই ঘটে গেলো এক দুর্ঘটনা। জাতীয় চিড়িয়াখানায় হাতির আঘাতে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।

জাতীয় চিড়িয়াখানার দায়িত্বশীল একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ‘ঈদের দিন হওয়াতে চিড়িয়াখানায় মানুষের ঢল নেমেছে। প্রতিদিনের মতোই হাতি দিয়ে ফুটবল খেলা দেখানো হচ্ছিল। কিছু সময় খেলাধুলার পর হঠাৎ করে হাতিটি বিগড়ে যায়। বিগড়ে গিয়ে সামনে একটি কিশোরকে সুর দিয়ে ধরে আছাড় মারে। পরে কিশোরটির মৃত্যু হয়।’

ওই সূত্রটি আরও জানায়, ‘যে কিশোর নিহত হয়েছে সে চিড়িয়াখানার একজন কর্মীর সন্তান।’

এ বিষয়ে জানতে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার এবং কিউরেটর ড. মজিবুর রহমানকে কল করা হলেও তারা কোনো সাড়া দেননি।

আরও পড়ুন