
ঈদুল ফিতরের উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে
সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার ০৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ‘জুমাতুল বিদা’, ‘শব-ই-কদর’ ও ‘ঈদ-উল-ফিতর’ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ থাকবে।
এছাড়াও সকল শিক্ষার্থীকে আই.ডি কার্ড সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের জন্য অনুরোধ করা হয়েছে।









