রবিবার ১৮ জানুয়ারি, ২০২৬

ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড যানবাহন পারাপার, টোল আদায় ১৭ কোটি

রাইজিং ডেস্ক

Bangabandhu Bridge Toll Plaza
বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের ছুটিতে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অভাবনীয় যানবাহনের চাপ ছিল। সাতদিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ১৭ কোটি টাকারও বেশি।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ১২টা থেকে বুধবার (১০ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত সাতদিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে মোট ২ লাখ ৮০ হাজার ৪৭টি যানবাহন পারাপার হয়েছে। এই যানবাহন থেকে মোট টোল আদায় হয়েছে ১৬ কোটি ৮৫ লাখ ৫৪ হাজার ৩০০ টাকা।

এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১ লাখ ২৯ হাজার ৭৫৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৯ কোটি ২৩ লাখ ২০ হাজার ৩০০ টাকা। অন্যদিকে, সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ৮৮ হাজার ২৯২টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৭ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, যানজট নিরসনে সেতুর উভয় অংশে নয়টি করে মোট ১৮টি টোলবুথ স্থাপন করা হয়েছিল। এছাড়াও মোটরসাইকেলের জন্য আলাদাভাবে চারটি বুথ স্থাপন করা হয়েছিল। ঈদের আগে থেকেই এই যানবাহনের বাড়তি চাপ ছিল।

আরও পড়ুন