
রাইজিং ডেস্ক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক খুলনা সফর স্থগিত করেছেন। নির্বাচন কমিশন (ইসি) থেকে চিঠি পাওয়ার পর তিনি সফর স্থগিত করলেন।
আজ বৃহস্পতিবার (১১ মে) আইসিটি বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রীর সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
খুলনায় চলছে সিটি করপোরেশন নির্বাচনের কার্যক্রম। নির্বাচনে আচরণবিধি মেনে চলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে চিঠি দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন এই চিঠি পাঠান প্রতিমন্ত্রীর একান্ত সচিবের কাছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদারের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আগামী ১৩ মে খুলনা সফর স্থগিত করেছেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয় সে জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, প্রতিমন্ত্রী পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী শুধুমাত্র বাগেরহাট এবং পিরোজপুর জেলা সফর করবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC