
“ইলিয়েন- কিভাবে বাংলাদেশী পাঞ্জাবি মার্কেটকে ধ্বংস করেছে, তা নিয়ে আইইউবিএটি এর শিক্ষার্থীর থিসিস” দাবিতে লিংকডইনে “Short Stories” নামের পেজ থেকে একটি ছবি শেয়ার করা হচ্ছে। রাইজিং ফ্যাক্টসের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে, ছবিটি আংশিকভাবে সম্পাদিত এবং এটি প্রকৃত কোনো থিসিস নয়, বরং একটি হাস্যরসাত্মক পোস্ট যা বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।
এমন কিছু পোস্ট দেখুন এখানে।
ভাইরাল পোস্টটির উৎস অনুসন্ধান করে দেখা গেছে, প্রথমে “HulkenStein” নামের একটি ফেসবুক পেজ থেকে এই ছবিটি শেয়ার করা হয়। সেখানে ক্যাপশনে লেখা ছিল: “আগে আম্মুর সাথে ১৫০০ টাকায় পাঞ্জাবি কিনতাম, এখন ১০ হাজার বাজেট কম হয়ে যায় -আনাস ভাই”। এটি পাঞ্জাবির মূল্যবৃদ্ধি নিয়ে একটি হাস্যরসাত্মক পোস্ট ছিল।
পরবর্তীতে “Short Stories” নামের একটি লিংকডইন পেজ থেকে একই ছবি শেয়ার করা হয় “ইলিয়েন- কিভাবে বাংলাদেশী পাঞ্জাবি মার্কেটকে ধ্বংস করেছে” শিরোনামে আইইউবিএটি থিসিসের দাবি যুক্ত করে।
ছবিটি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেখা যায়, থিসিসের শিরোনাম অংশে স্পষ্ট সম্পাদনার চিহ্ন রয়েছে। ছবির টাইটেল এবং ব্যাকগ্রাউন্ডের সাথে অসংগতি লক্ষ্য করা যায়। এটি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে, মূল ছবির ওপর নতুন টেক্সট এডিট করে যুক্ত করা হয়েছে।
তাই, রাইজিং ফ্যাক্টস এই পোস্টগুলোকে বিভ্রান্তিকর এবং সম্পাদিত হিসেবে চিহ্নিত করছে।




