
আরজে সমৃদ্ধি কে ঘিরে ইউটিউবে ছড়ানো হচ্ছে ভুয়া খবর যেখানে দাবী করা হচ্ছে “ডাক্তার বলেছে আল্লাহ তার আয়ু দিয়েছে আর ১ মাস” রাইজিং ফ্যাক্টসের অনুসন্ধানে দেখা যায় যে, উপস্থাপিকা এ ধরনের কোনো মন্তব্য করেননি এবং তিনি নিজেই ফেসবুকে দাবিটি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন।
অনুসন্ধানে স্পষ্ট হয়েছে যে, ভিডিওর থাম্বনেইল এবং শিরোনামে ক্লিকবেইট কৌশল প্রয়োগ করা হয়েছে। এই কৌশলে চাঞ্চল্যকর এবং আবেগজনক শিরোনাম ব্যবহার করে দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা করা হয়েছে, যদিও মূল ভিডিওতে সেই বিষয়বস্তু নেই।
আরজে সমৃদ্ধি নিজে তার অফিশিয়াল ফেসবুক পেজে এই বিষয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন যে, তার আয়ু নিয়ে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। উপস্থাপিকা নিশ্চিত করেছেন যে, তিনি সুস্থ আছেন এবং কখনো এ ধরনের কোনো বক্তব্য ভিডিওতে বলেননি।
তাই, রাইজিং ফ্যাক্টস এই দাবিতে প্রচারিত ভিডিওগুলোকে মিথ্যা এবং বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করেছে।




