
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন প্রার্থী তালিকা ঘোষণা করেন। এর মাধ্যমে ইতোমধ্যে ঘোষিত ২৩৭ আসনের পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আসনের প্রার্থীর নাম প্রকাশ করল বিএনপি।
ঘোষিত আসন ও প্রার্থীদের নাম-
কুমিল্লা-২ আসনে মো. সেলিম ভূঁইয়া,
চট্টগ্রাম-৩ আসনে মোহাম্মদ কামাল পাশা,
চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী,
চট্টগ্রাম-৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান,
চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমিন,
ঘোষিত তালিকা অনুযায়ী ঠাকুরগাঁও-২ আসনে ডা. আব্দুস সালাম,
দিনাজপুর-৫ আসনে এ কে এম কামরুজ্জামান,
নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু,
নাটোর-৩ আসনে মো. আনোয়ারুল ইসলাম,
সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা,
যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন,
নড়াইল-২ আসনে মনোনয়ন পেয়েছেন মো. মনিরুল ইসলাম,
খুলনা-১ আসনে আমির এজাজ খান,
পটুয়াখালী-২ আসনে মো. শহিদুল আলম তালুকদার,
বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন,
ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল,
টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু,
ময়মনসিংহ-৪ আসনে মো. আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ,
কিশোরগঞ্জ-১ আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম,
কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবুর রহমান ইকবাল,
মানিকগঞ্জ-১ আসনে এস এ জিন্নাহ কবির,
মুন্সীগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামান,
ঢাকা-৭ আসনে হামিদুর রহমান,
ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ,
ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম,
ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন,
গাজীপুর-১ আসনে মো. মজিবুর রহমান,
রাজবাড়ী-২ আসনে মো. হারুন অর রশিদ,
ফরিদপুর-১ আসনে খন্দকার নাসিরুল ইসলাম,
মাদারীপুর-১ আসনে নাদিরা আক্তার,
মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী খান,
সুনামগঞ্জ-২ আসনে নাসির হোসেন চৌধুরী,
সুনামগঞ্জ-৪ আসনে নূরুল ইসলাম,
সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী,
হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া।
এর আগে বিএনপি মোট ২৩৭টি আসনে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। নতুন তালিকায় যুক্ত হওয়ায় পূর্ণাঙ্গ প্রার্থী চূড়ান্তকরণের কার্যক্রম আরও এক ধাপ এগোল।









