বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬

আজ বিজয় দিবস উপলক্ষে বেরোবিতে আসছে জনপ্রিয় ব্যান্ডদল অ্যাশেজ

বেরোবি প্রতিনিধি

আজ বিজয় দিবস উপলক্ষে বেরোবিতে আসছে জনপ্রিয় ব্যান্ডদল অ্যাশেজ
আজ বিজয় দিবস উপলক্ষে বেরোবিতে আসছে জনপ্রিয় ব্যান্ডদল অ্যাশেজ/ছবি: প্রতিনিধি

আজ ১৬ ডিসেম্বর বিজয় দিবস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন কর্তৃক আয়োজিত বিজয় কনসার্টে পারফর্ম করতে আসছে জনপ্রিয় ব্যান্ডদল অ্যাশেজ।

সোমবার(১৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিজয় দিবস আলোচনা ও সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য-সচিব ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাসুদ রানা।

তিনি বলেন, বিজয় দিবসে অ্যাসেজ ও গানপোকা নামের আরেকটি ব্যান্ড পারফর্ম করবে।

বিজয় দিবসকে কেন্দ্র করে ইতোমধ্যেই ক্যাম্পাসে করা হয়েছে বিভিন্ন রঙ ও বর্ণের আলোকসজ্জা। ক্যাম্পাসের প্রশাসনিক ভবন, হল, একাডেমিক ভবন সহ বিভিন্ন সড়ক আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এসব আলোকসজ্জা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

আরও পড়ুন