বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬

আগামী বছর এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

রাইজিং কুমিল্লা ডেস্ক

ছবি: সংগৃহীত

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৬ জুন।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। অন্যদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই।

তিনি জানান, এর আগে ডিসেম্বর মাসে এসএসসি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। তবে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট অংশীজনদের আপত্তির কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও বলেন, দুই পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে রুটিন প্রকাশ করা হবে।

আরও পড়ুন