
রাইজিং ডেস্ক
২০২৪ সালের আয়-ব্যয় ও উদ্বৃত্তের হিসাব নিয়ে অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দিয়েছে জাতীয় পার্টি।
বুধবার (৩০ জুলাই) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছে ২০২৪ সালের অডিট রিপোর্ট জমা দেন জাপার সদস্য রেজাউল ইসলাম ভূইয়া।
নির্বাচন কমিশনে জমা দেওয়া জাপার ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাবে দেখা যায় , ২ কেটি ৬৪ লাখ ৩৮ হাজার ৯৩৮ টাকা দলটির আয় করেছে আর ব্যয় করেছে ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৪৪ টাকা এবং ৮৪ লাখ ৫০ হাজার ৮৯৪ টাকা স্থিতি আছে ।
যেসব খাত থেকে আয় হয়েছে সেগুলো হলো- দলের মনোনয়ন ফরম বিক্রি, প্রকাশনা বিক্রি, সদস্যদের চাঁদা ইত্যাদি থেকে দলটি আয় করে।
আর ব্যয় হয় কর্মচারীদের বেতন, প্রচার কার্যক্রম, অফিস ইত্যাদি খাতে।
গণপ্রতিনিধিত্ব আদেশে প্রতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত দলগুলোর আগের পঞ্জিকা বর্ষের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বিধান রয়েছে।
এর আগে ভোটের বছর ২০২৩ সালে জাপা ২ কোটি ২২ লাখ দুই হাজার ৪০৫ টাকা আয় করে । আর এক কোটি ১৩ লাখ ১৮ হাজার ৫২৫ টাকা ব্যয় করে ।
২০২২ সালে তাদের ২ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা আয় হয়। ১ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা ব্যয় হয়। আর ১ কোটি ৭ লাখ ৭৭ হাজার ৪২৬ টাকা ব্যাংকে স্থিতি ছিল।
২০২১ সালে জাতীয় পার্টি ব্যাংক জমাসহ আয় দেখিয়েছিল ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা । আর ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা ব্যয় দেখানো হয়েছিল । বছর শেষে ১ কোটি ২৫ লাখ ১৭ হাজার ২০ টাকা দলটির স্থিতি ছিল।
জাপার ২০২০ সালে ব্যয় ছিল ৭৬ লাখ ৪ হাজার ১২০ টাকা। আর ৫১ লাখ ৬৮ হাজার ৭৫৭ টাকা ৫৪ পয়সা উদ্বৃত্ত ছিল।
উল্লেখ্য, বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক ৫১টি দল রয়েছে। যা গঠিত হয়েছে বিএনপি, জামায়াত, জাপা নিয়ে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC