
নিজস্ব প্রতিবেদক
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার স্বেচ্ছাধীন তহবিল থেকে মোট ১ লাখ টাকা আর্থিক সহায়তা পেয়েছেন জুলাই বিপ্লবে আহত সাব্বির আহমেদ।
গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা এই অর্থ সাব্বির আহমেদের হাতে তুলে দেন।
জানা গেছে, লালমাই উপজেলার সন্তান ও জুলাই বিপ্লবে আহত ‘সি’ ক্যাটাগরির সাব্বির আহমেদকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তহবিল থেকে ৫০ হাজার টাকা এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তহবিল থেকে আরও ৫০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ টাকা প্রদান করা হয়েছে।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার যুগ্ম আহ্বায়ক কবির হোসাইন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমাই উপজেলার আহ্বায়ক নোমান হোসেন উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC