
বিনোদন ডেস্ক
মালয়েশিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুল আথিরা আউনি মোহাম্মদ হাফিজজান এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছিল গত ৩ জানুয়ারি রাত। মাত্র ২১ বছর বয়সেই তার জীবন থেমে যায়।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন পিপল-এর প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত আনুমানিক আড়াইটার দিকে আথিরা ডান লেনে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আরেকটি মোটরসাইকেল তাকে ওভারটেক করার চেষ্টা করলে সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। অপর মোটরসাইকেল আরোহী হাত, কনুই ও উরুতে আঘাত পান। তাকে তাৎক্ষণিকভাবে টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আথিরার মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালে পাঠানো হয়েছে। সম্ভাব্য বেপরোয়া বা বিপজ্জনকভাবে গাড়ি চালানোর বিষয়টি মাথায় রেখে দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
নুরুল আথিরা সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভস্ট্রিমের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বিশেষ করে তার বাবার খাবারের দোকানে ভারতীয় জনপ্রিয় ফ্ল্যাটব্রেড ‘রুটি কানাই’ দক্ষতার সঙ্গে উল্টানোর ভিডিও তাকে আলাদা পরিচিতি এনে দেয়। মৃত্যুর আগে তার টিকটকে অনুসারীর সংখ্যা ছিল ৭৭ হাজারের বেশি, যা পরে মুছে ফেলা হয়েছে।
নুরুল আথিরার আকস্মিক মৃত্যুতে তার ভক্ত ও অনুসারীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC